কেন্দ্রীয় কমিটিকে মানিকগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২৩:৩৪

সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকুকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করায় মানিকগঞ্জ জেলা বিএন পি’র সভাপতি আফরোজা খাতুন রিতা অভিনন্দন জানিয়েছেন। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জ জেলা শহরে শুভেচ্ছা র‌্যালী ও সমাবেশ করেছে জেলা যুবদল।

 
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম.এম.ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুবদল নেতা শামীম আল-মামুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন বিশ্বাস, সাবেক অর্থ সম্পাদক মাসুদুর রহমান, যুবদল নেতা তুহিনুর রহমান তুহিন, ফরিদ হোসেন, আনিসুর রহমান মিলন, কাজী রফিক, আব্দুস সবুর, আসিফ ইকবাল রনি, সাজ্জাদুল হাসান শামিম।
 
যুবদল নেতা জিয়া উদ্দিন আহম্মেদ কবিরের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শরিফ ফেরদৌস, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, ছাত্র নেতা শিহাব প্রমুখ।
 
সমাবেশে বক্তারা যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
ইত্তেফাক/এএন