চলে গেলেন অভিনেত্রী গীতা সেন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০১:১৪
নির্মাতা মৃণাল সেনের স্ত্রী অভিনেত্রী গীতা সেন আর নেই। গত সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। কয়েকমাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বর্ষীয়ান এ অভিনেত্রীর। বেশ কিছুদিন কোমায়ও ছিলেন তিনি। কেওড়াতলা শ্মশানে গীতা সেনের শেষকৃত্য সম্পন্ন হয়।
 
গীতা সেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কলকাতার মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, মমতাশঙ্কর, অঞ্জন দত্তসহ অন্যান্য চলচ্চিত্র শিল্পীরা।

ইত্তেফাক/এএন