এশিয়ান টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ, একই সঙ্গে এশিয়ান রেডিও ৯০.৮এফএমেরও জন্মদিন। এ উপলক্ষে আজ দিনব্যাপী প্রতিষ্ঠান দুটির রাজধানীর নিকেতনের কার্যালয়ে চলবে জমকালো অনুষ্ঠানমালা।
দিনভর রয়েছে আনন্দোৎসব আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, অতিথিবরণ, নাচ গান, বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল রাত ১২টা ১ মিনিটে এশিয়ান টিভির কার্যালয়ে ৪র্থ বর্ষপূতির কেক কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক এমপি। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ হারুন-উর রশীদ, সিআইপিসহ এশিয়ান টিভির কলাকুশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ দিনভর এশিয়ান টিভি ও রেডিওকে শুভেচ্ছা জানাতে হাজির হবেন নানা অঙ্গনের তারকা ও গুণীজনরা। পাশাপাশি দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভির পর্দায় সরাসরি সম্প্রচার করবে খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে জমকালো সংগীতানুষ্ঠান। ৪র্থ বর্ষপূর্তিতে এশিয়ান টিভিতে থাকবে ২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
ইত্তেফাক/এমএআর
