কামব্যাক করছেন কণ্ঠশিল্পী বিউটি। ২০১৩ সালের লালনের গান নিয়ে পূর্ণ অ্যালবাম প্রকাশ ‘লালন কন্যা’ প্রকাশ করেছিলেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি। এরপর ‘দুই চোখেতে লালন আমার’ অ্যালবামে লালনের একটি গান রাখলেও আর কোনো পূর্ণাঙ্গ অ্যালবাম লালনের গানে কাজ করেননি বিউটি।
মাঝে কাজ শুরুও করেছিলেন সেই লক্ষ্যে। কিন্তু সংসার এবং সন্তান নিয়ে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে লালনের গান নিয়ে আরেকটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে পারেননি।
এবার এই বিরতি ভাঙছেন তিনি। বিউটি জানিয়েছেন, আবারো ব্যস্ত হয়েছেন লালন সাঁইয়ের গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার জন্য। অ্যালবামে ৮টি গান থাকবে। অ্যালবামটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন শফি মণ্ডল।
আগামী দুই মাসের মধ্যে বিউটি তার এই অ্যালবামের পুরো কাজ শেষ হবে জানিয়েছেন।
ইত্তেফাক/এমএআর
