বিজ্ঞাপন শ্যুটিংয়ে অংশ নিলেন অনন্ত-বর্ষা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮
সর্বশেষ একসঙ্গে জুটি বেঁধে ২০১৪ সালে ‘ওয়েলকাম টু’ সিনেমায় বড় পর্দায় হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী অনন্ত-বর্ষা। দীর্ঘ বিরতি শেষে আবারো দাঁড়ালেন ক্যামেরা সামনে। তবে সিনেমা না, হাজির হলেন বিজ্ঞাপনের কাজে। 
 
কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করলেন এই জুটি। গত সোমবার কোক স্টুডিওতে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন নাফিস।
 
বিজ্ঞাপনটি নিয়ে অনন্ত জলিল বলেন, আমরা অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। আমি আর বর্ষা এই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। বিজ্ঞাপনচিত্রে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমি ওই পণ্যের গুণগতমান ভালো কিনা তা দেখে কাজ করি। 
 
উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে অনন্ত-বর্ষার প্রথম সন্তানের জন্ম হয়। তার দেখাশুনা ও সময় দিতে এতদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন এ জুটি। সম্প্রতি আবারো কাজে ফেরার ঘোষণা দেন অনন্ত, আর সে হিসেবে প্রথম কাজ এটি। 
 
ইত্তেফাক/এমএআর