মৌসুমীর টেলিছবি ‘কালো বিড়াল’

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১২:৩৭
চ্যানেল আইতে আজ বুধবার ১৮ জানুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে অভিনেত্র্রী মৌসুমী হামিদ অভিনীত লাক্স মাঝ দুপুরের টেলিছবি: কালো বিড়াল। 
 
রচনায় সাজ্জাদ হোসেন দোদুল। আর পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। 
 
টেলিছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ফাতেমা হীরা, শোভা, আলভী, নীল প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর