এনবিআর ও দুদকের কর্মকর্তারা দুর্নীতিবাজ বলে ধারণা রয়েছে: দুদক চেয়ারম্যান

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:০৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘এনবিআর ও দুদকের কর্মকর্তারা দুর্নীতিবাজ বলে মানুষের মধ্যে ধারণা রয়েছে। এটা আমি স্বীকার করি। সময় এসেছে সত্য বলার।’
 
বুধবার সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
 
এ সময় তিনি বলেন, `এনবিআরের কারণে করদাতাদের সম্পত্তি হিসাব নিতে পারছি না। সম্পত্তি মূল্যায়নের কোনো ভিত্তি পাচ্ছি না।'
 
করদাতার সম্পত্তির সঠিক মূল্যায়ন না করার পিছনে এনবিআরকে দায়ী করে তিনি বলেন, ‘দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাড় দেয়া হবে না। এ বছর দৃশ্যমান কিছু দেখা যাবে।’
 
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমাননের সভাপতিত্বে সময় দুদক ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ