শুক্রবার বাঙলা নাট্যদলের পথনাট্যোৎসব

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩০
বাঙলা নাট্যদলের প্রতিষ্ঠার দু’দশক উদযাপন উপলক্ষে আগামী ২০শে জানুয়ারি শুক্রবার দনিয়ার এ কে স্কুল অ্যান্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে জহির আলম পথনাট্যোৎসব। 
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে নাট্যোৎসবটি। দলপ্রধান আবিদ আহমেদ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক নাট্যজন আহমেদ গিয়াসসহ অনেকে।
 
নাট্যোৎসবে অংশগ্রহণ করেছে প্রাচ্যনাট, মৈত্রী থিয়েটার, নাট্যযাত্রা, হিরণ কিরণ থিয়েটার (মুন্সীগঞ্জ)। বাঙলা নাট্যদল তাদের দর্শক নন্দিত নাটক তুই চোর প্রদর্শনী করবে। নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনা আবিদ আহমেদ।
 
অভিনয় করবেন জামিল উদ্দিন লোটাস, আবিদ আহমেদ, সেলিম বহুরুপি, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, সুবর্ণা মীর, সৈয়দ পার্ল, শামিম চৌধুরী, রাজু হোসাইন, মিজান রহমান, মাসুদ তালুকদার।
 
ইত্তেফাক/এমএআর