নাসিরনগরে হামলা : চেয়ারম্যান আঁখি ২ দিনের রিমান্ডে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়িঘর ও মন্দিরে হামলার অন্যতম উস্কানিদাতা ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। 
 
নাসিরনগর থানা পুলিশের এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, প্রথম দফায় পাঁচদিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য গত রবিবার আদালতে ফের ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার আদালত শুনানির দিন ধার্য করেন। এরপর দুপুরে বিচারক শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
 
উল্লেখ্য, ৩০ অক্টোবর নাসিরনগরে বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/ইউবি