চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পিটুনিতে নিহত এসলাম (৩২) নামে এক বাংলাদেশির লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ।
শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, বুধবার বিকালে সীমান্ত পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টার দিকে এসলামের লাশ ফেরত দেয় বিএসএফ। ভারত সরকারের পক্ষ থেকে এসলামের লাশ ময়নাতদন্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এসলাম (৩২) সহ ২০-২৫ জন রাখাল গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। রাতে গরু নিয়ে একই পথে ফেরার সময় চাঁদনীচক ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাড়া করলে সবাই গরু ছেড়ে দিয়ে পালিয়ে আসলেও এসলাম উদ্দিন বিএসএফের হাতে ধরা পড়ে। চাদনীচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভারতীয় সীমান্তের প্রায় ৬শ’ গজ ভেতরে মাঠের মধ্যে তাকে পিটিয়ে হত্যা করে।
ইত্তেফাক/ইউবি
