আগেই ঘোষণা দিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন না প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স। এবার বাংলাদেশের বিপক্ষেও টেস্ট সিরিজে না থাকার সিদ্ধান্ত জানালেন এই দক্ষিণ আফ্রিকা।
এর ফলে ২০১৭ সালটাই সাদা পোশাকে মাঠে নামা হবে না তার। ২০১৭-১৮ মৌসুমে ভারত সিরিজ দিয়েই ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ৬ অক্টোবর দ্বিতীয়টি।
এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘টেস্টের জন্য আমি এখনও প্রস্তুত না। আমি আমার কনুইয়ের ইনজুরি নিয়ে চিন্তিত। তবে সার্জনরা বলেছে এটা ঠিক হয়ে যাবে। আর আমিও আত্মবিশ্বাসী।’
ডি ভিলিয়ার্স জানান, তার লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এজন্যই সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগী হতে চান তিনি।
ইত্তেফাক/এমএইচ
