শিবগঞ্জে ৮ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২১:২৭
অস্ত্র, বিস্ফোরক, সরকারি কাজে বাধাদানসহ ৮-৯টি  মামলার ওয়ারেন্টের আসামি আবদুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শিবগঞ্জ থানার এসআই শামসুল হক জানান, বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজার এলাকা থেকে ৮-৯টি মামলার ওয়ারেন্টের আসামি ও পৌরসভার মরদানা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে আব্দুল মতিনকে (৩৫) গ্রেফতার করা হয়। আব্দুল মতিন দীর্ঘদিন পলাতক ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি