নিজের বিদায়ী সংবাদ সম্মেলনে বারাক ওবামা নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন বেশ কিছু পরামর্শ। সেখানে তিনি ট্রাম্পকে বলেন, যে দায়িত্ব আপনার ওপর অর্পিত হচ্ছে তার গুরুত্ব অনেক। আর এখানে একা সবকিছু করা সম্ভব নয়। কখনও কখনও বাস্তবতা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
তিনি আরো বলেন, বাস্তবতার দিকে নজর না দিয়ে সিদ্ধান্ত নেয়া না হলে তা আপনাকে পাল্টা আঘাত করবে এবং সত্যিই সেটা দারুণভাবে আঘাত করে।
বারাক ওবামা এ সময় বলেন, আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, কম কথা বলটা খুবই গুরুত্বপূর্ণ। কম কথা বলা এবং বেশি বেশি শোনাটা গুরুত্বপূর্ণ। আমি মাঝে মধ্যেই চুপ করে থাকতাম।
গঠনতান্ত্রিকভাবে বৈষম্য দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে পরামর্শ দেন বারাক ওবামা। তিনি বলেন, যদি ক্ষমতার শেষ পর্যায় পর্যন্ত আপনি নিজেই নিজের প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে সঠিক অবস্থানে থাকেন, তাহলে আপনার জন্য কাজটি প্রতিবারই আগের থেকে আরো সহজতর হয়ে যাবে।
সর্বশেষে তিনি বলেন, এটা আসলে ওবামা হিসেবে আমার দেয়া কোন বক্তব্য নয়। এটাই আমার বিশ্বাস। বিবিসি।
ইত্তেফাক/আরএ
