বলিউডে গাইবেন এইচ এম রানা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:৩৮
বছরের প্রথম সপ্তাহে লেজার ভিশনের ব্যানারে 'পাপা চিক চিক' শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশের মধ্যদিয়ে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী এইচ এম রানা। ‘রানার’ নামে অ্যালবামও মুক্তি পায় সেসময়। অ্যালবামটিতে রক, মেলোডি থেকে শুরু করে আধুনিক সব ধরনের গান রয়েছে।  
 
সম্প্রতি গণমাধ্যমকে বেশকিছু তথ্য জানিয়েছেন। ইতোমধ্যেই খবরে এসেছে মুম্বাইয়ে তার গানের অ্যালবাম ‘রানার’ এবং মিউজিক ভিডিও 'পাপা চিক চিক' মুক্তি দেবেন। আর এজন্য ভারতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।
 
রানা বলেন, ভারতে  ক্রিয়েটিভ ওয়ার্ল্ড নামের ইভেন্ট ম্যানেজমেন্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে আমার গানের অ্যালবামটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে বলিউড থেকে একটি প্লেব্যাকের প্রস্তাব পেয়েছি। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড নামের ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান সবকিছু দেখছে। কোন ছবিতে গান গাইবো তা এখন বলতে চাইছি না। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে দুইটা কলকাতার ছবিতে ও বলিউডের ছবিতে দুইটা গান করবো। 
 
বলিউডে মূলত গাইতে হলে তো হিন্দিতেই গাইতে হবে। রানা বলেন, বাংলা হিন্দি, ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষা আমি সাবলীল ভাবে বলতে পারি।
 
উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’।
 
ইত্তেফাক/এমএআর