নিয়মিত অভিনয় নিয়েই ব্যস্ততা চলছে জামিল হোসেনের। এর বাইরে তার ব্যস্ততা চলছে মাইক্রোফোনের সামনে। সম্প্রতি জাগো এফএম-এ ‘প্যারাকল’ নামে একটি প্রোগ্রাম শুরু করেছেন তিনি। অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টায় প্রচার হচ্ছে।
জামিল বলেন, ‘এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেককে ফোন করে বিব্রত করা হয়। যেগুলো আগে থেকেই নির্ধারণ করা থাকে। এছাড়া শ্রোতারাও আমাদের কাছে ফোন নম্বর দেন। এমন অনুষ্ঠান এর আগে হয়নি। এরইমধ্যে বেশ সাড়া পাচ্ছি।’ এছাড়াও নিয়মিত ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি।
চলতি সময়ে ‘ইনডিসিপ্লিন’, ‘কম-ইউনিটি’সহ বেশকিছু নাটক প্রচার হচ্ছে তার। পাশাপাশি ‘রং ঢং’ ছবির শুটিং নিয়েও ব্যস্ত আছেন জামিল।
ইত্তেফাক/এমএআর
