‘দেয়ালহীন দরজা’য় মোশাররফ দম্পতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৯:৫৯
মোশাররফ করিম ও জুঁই করিম একসঙ্গে কাজ করেছেন একক নাটক ‘দেয়ালহীন দরজা’য়। সাজিন আহমেদ বাবু’র রচনায় এটি পরিচালনা করেছেন শামস্ করিম।
 
নাটকটির গল্পে দেখা যাবে, মাসুম ও নিলুর পাঁচ বছরের সংসার। তাদের কোনও সন্তান নেই। তাদের প্রথম বছরটা ছিল স্বপ্নের মতো। দিন যত যেতে থাকে ততই জটিল হতে থাকে সংসার জীবন।
 
এই একঘেয়ামি জীবনে দুজনই অতিষ্ট। এক পর্যায়ে মাসুম চায় তালাক দিয়ে একঘেয়ামি জীবন থেকে মুক্তি পেতে।
 
আরও অভিনয় করেছেন সুজাত, শিমুল শুভেচ্ছা, জুয়েল হাসান প্রমুখ। আরটিভিতে আজ ১৯ জানুয়ারি রাত ৮টা ১০ মিনিটে এটি প্রচার হবে।
 
ইত্তেফাক/এমএআর