জ্যাকসন কন্যা প্যারিসের অভিনয়ে নামার সিদ্ধান্ত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১০:১৮
কালজয়ী পপস্টার মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন অভিনয়ে নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।‘স্টার’ নামে নতুন টেলিভিশন সিরিজের এক চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক লি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। 
 
এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ড্যানিয়েলস নিজেই প্যারিসের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সম্প্রতি ইন্সটাগ্রামে প্যারিসের সঙ্গে তার একটি ছবি পোস্ট করে ড্যানিয়েলস ক্যাপশন দিয়েছেন, ‘যখন প্যারিস আমার কাছে আসলো। কথা কথা আর কথা।’
 
ইত্তেফাক/এমএআর