ঈশানা-শাহেদের ‘তুমি আসবে বলে’

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:২৪
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘তুমি আসবে বলে।’ একজন নারীর একাকিত্ব এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
 
টুকু মজনিউলের রচনা এবং লুৎফুন নাহার মৌসুমীর পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন ঈশানা, লায়লা হাসান, শাহেদ শরীফ খান, শানু, রওনক হাসান, মানস বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, নাজনীন চুমকীসহ অনেকে। 
 
ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট প্রচার হচ্ছে। 
 
ইত্তেফাক/এমএআর