ভারতের স্পোর্টস ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন বাংলাদেশের নির্জনা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:১৪
ভারতের দার্জিলিং এ অনুষ্ঠিত ‘হিমাল তড়াই দুয়ারর্স স্পোর্টস ফেস্টিভ্যালে’ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়ে সারাহ সূচী নির্জনা। 
 
নির্জনা সিরাজগঞ্জের উল্লপাড়া পৌর শহরের আবু সুফিয়ান সুভনের মেয়ে। গত ১৪-১৫ জানুয়ারি ভারতের জিমখানায় দুই দিনব্যাপী এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। দার্জিলিং জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। নির্জনা টাই-কন-ডু ও কারাতে বিভাগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। সে দার্জিলিংয়ের কাশিয়ান হিমালি বর্ডিং স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
 
নির্জনার বাবা আবু সুফিয়ান জানান, নির্জনা গত বছর দার্জিলিংয়ে জেলা টাই-কন-ডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল। সে ২০১২ সাল থেকে কাশিয়ান হিমালি বর্ডিং স্কুলে লেখাপড়া করছে।  
 
ইত্তেফাক/ইউবি