বলিউডে তার জুড়ি মেলা ভার। চাইলে হলিউডে যেতেই পারেন তিনি। কিন্তু হলিউডে নাকি তার কাজ করার কোনো আগ্রহ নেই। তবে 'ইন্টারেস্টিং' কিছু হলে আন্তর্জাতিক ছবিতে কাজ করতেও পারেন আমির খান।
আমির জানিয়েছেন, আমেরিকায় কাজ করার কোনো ইচ্ছে তার নেই। ভারতের ছবিতে কাজ করাই তার একমাত্র ইচ্ছা। ২৫-২৬ বছর ধরে এখানকার জনতার সঙ্গে তার পরিচয়।
তবে একইসঙ্গে আমির জানিয়েছেন, আন্তর্জাতিক দর্শকের হয়ে কাজ করায় তার আপত্তি রয়েছে এমনটা নয়। যদি ইন্টারেস্টিং কিছু তার কাছে আসে, তবে তা তিনি করবেন। সৃষ্টিশীলতার কোনো সীমান্ত হয় না, তেমন ছবির জন্য জাপান যেতেও তার আপত্তি নেই।
'জুরাসিক পার্ক', 'স্পাইডারম্যান' সিরিজ ও 'জঙ্গল বুক'-এর মত হলিউডি ছবি ভারতে ভাল ব্যবসা করেছে। 'দঙ্গল'-এর নায়কের এ বিষয়ে বক্তব্য, যে কোনো ভাল ছবিই বাণিজ্যিকভাবে সফল হবে। ছবির সাফল্যের জন্য ভাষা কোনো বাধা নয়। হলিউডি সিনেমা ভারতীয় সিনেমার জন্য কোনো বিপদও নয়।
আমিরের মতে, নির্মাতাদের উচিত, ভাল ছবি তৈরিতে মনোযোগ দেওয়া। কারণ, দর্শক ভাল ছবির দেখার ইচ্ছে নিয়েই সিনেমা হলে আসেন। ছবি যদি খারাপ হয়, তারা তা দেখবেন না।
ইত্তেফাক/এএম
