নুরুল হাসানই শেষ ভরসা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১২:১৬
২৫৭ রানের মাথায় তাসকিন আহমেদের আউট হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের আট উইকেটের পতন হয়েছে। সৌম্য সরকারের ৮৬ আর সাকিব আল হাসানের ৫৯ রান ছাড়া আর কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি। তবে হাল ছাড়েননি অভিষিক্ত নুরুল হাসান। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিমের বদলে দলে জায়গা ওই তরুণ ক্রিকেটার।
 
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠিয়েছে স্বাগতিকরা। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬০/৮। নুরুল হাসানই শেষ ভরসা। 
 
এর আগে সৌম্যের ৮৬ ও সাকিবের ৫৯ রানে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল বাংলাদেশ। পরে ১৬৫, ১৭৭ ও ১৭৯ রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।