৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে সলোমন দ্বীপপুঞ্জে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। কিরাকিরা থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ওই এলাকায় গত মাসে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে।
হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
ইত্তেফাক/এএম
