নড়াইলে সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৮:২০
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  আয়োজিত সাত দিনব্যাপী সুলতান মেলার ষষ্ঠ দিন শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। 
 
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত জমজমাট ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করেছিল নড়াইল, খুলনা, মাগুরা ও যশোর জেলার কয়েক হাজার দর্শক।
 
বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। সমানে সমানে শুরু হয় দফায় দফায় লড়াই। এ সময় মাঠের চারিপাশে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস। সকাল থেকেই মাঠের চারিপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয় এ প্রতিযোগিতা দেখার জন্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
 
ইত্তেফাক/ইউবি