আওয়ামী লীগের সাধারণ সম্পাদকি এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে নালিশ পার্টি। বিতে বিএনপি, এনতে নালিশ, পিতে পার্টি। এই হচ্ছে বিএনপি। এরা গনতন্ত্রে বিশ্বাসী নয়। তারা সন্ত্রাস ও নাশকতা করে ব্যর্থ হয়েছে। বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোন কারণ নেই। বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক নেতা আরেক নেতাকে সন্দেহ করেই চলেছে, তারা আন্দোলন করবে কি করে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের মধ্যে শৃংখলা ফিরিয়ে আনতে হবে। দলে নেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং দলের মধ্যে কর্মী কমে যাচ্ছে। তাই নেতা বানানোর কারখানা না করে, কর্মী বানানোর কারখানা সৃষ্টি করতে হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, খালেদ মাহমুদ চৌধুরী এমপি, সংসদের হুইপ আতিউর রহমান এমপি, ডা. এম আমানুল্লাহ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, শরীফ আহমেদ এমপি, অ্যাডভোকেট নাজিম উদ্দিন এমপি, জুয়েল আরেং এমপি, কেন্দ্রীয় নেতা উপাদক্ষ রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
