ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু ভাগিনা কালাম নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২২:৩৩
ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু  ভাগিনা কালাম (৩৫) নিহত  হয়েছেন। 
 
শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে  সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ভাগিনা কালাম সোনাগাজী থানার দক্ষিণ চরদরবেশ  এলাকার আবুল হাসেমের ছেলে। 
 
র‌্যাব জানায়, জলদস্যু  ভাগিনা কালাম বাহিনীর প্রধান আবুল কালাম আজাদ ওরফে ভাগিনা কালাম তার সঙ্গিদের নিয়ে  ইতালি মার্কেট এলাকায় অবস্থান করছিল। র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গেলে জলদস্যুরা  গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালায়। এতে ভাগিনা কালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে  একটি পিস্তল, একটি রিভলভার , একটি শটগান,  একটি ওয়ান শুটারগান , ১১ রাউন্ড গুলি  উদ্ধার করা হয়।
 
সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির জানান,  ভাগিনা কালামের বিরুদ্ধে হত্যাহ ২০টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি