দ্য মিউজিক ট্রেনে এইচ এম রানা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৯:৫৫
মানুষ বরাবরই সঙ্গীতপ্রিয়। তারই ধারাবাহিকতায় একটু ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে দর্শকদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই নির্মিতব্য সরাসরি সম্প্রচারিত  মিউজিক্যাল প্রোগ্রাম ‘দ্য মিউজিক ট্রেন’।
 
অনুষ্ঠানের প্রতি পর্বে  উপস্থিত থাকেন সঙ্গীতাঙ্গণের প্রতিষ্ঠিত একজন শিল্পী। মিউজিক ট্রেনে এ পর্বে অতিথি হয়ে আসছেন সঙ্গীত শিল্পী এইচ এম রানা।
 
সঞ্চালক অতিথির সাথে গান বিষয়ক নানা আলোচনা করেন। প্রতি পর্বে প্লে লিস্ট এ ১০টি করে গানের তালিকা দেওয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএস এর মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন।
 
গান ছাড়াও আজকের পর্বে সঙ্গীতশিল্পী রানা তার সম্প্রতি প্রকাশিত অ্যালবাম রানার এবং মিউজিক ভিডিওসহ বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলবেন।
 
পারিহা লিমার উপস্থাপনায় এবং এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায় আজ শনিবার রাত ৮ টায়। 
 
ইত্তেফাক/এমএআর