গীতিকার কুটি মনসুর অসুস্থ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১০:২১
 
কিংবদন্তি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী কুটি মনসুর গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ওয়ার্ড-৬০২, বেড-৩৫) চিকিত্সাধীন। আশু রোগমুক্তি কামনায় তিনি সকলের দোয়া প্রার্থী।  
 
তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— ‘কে বলে মানুষ মরে’, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে তবে বিচার হবে কার,’ ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’ ‘আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, তবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না’, ‘আমার তালাশ নিক বা না নিক সই আমি তারে তালাশ করি ইত্যাদি। —প্রেস বিজ্ঞপ্তি