জনপ্রিয় কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। শিগগিরই ‘দোসর’ শিরোনামের নতুন একটি শিশুতোষ সিনেমায় গান গাইবেন। সিনেমাটি পরিচালনা করছেন সুজন বড়ুয়া।
গানটির কথা লিখেছেন লুপা তালুকদার। মিউজিক করবেন আশিকুর রহমান আশিক। আগামী ৩ ফেব্রুয়ারি এই গান রেকর্ডিংয়ের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক মহরত ঘোষণা হবে বলে জানা গেছে।
পরিচয়বিহীন শিশুদের জীবন-যাপন, কষ্ট আর তাদের গল্প নিয়ে ‘দোসর’ নির্মাণ করা হচ্ছে। বারি সিদ্দিকী ছাড়াও এ সিনেমায় কণ্ঠ দেবেন মিলন মাহমুদ, বেলি প্রমূখ।
ইত্তেফাক/এমএআর
