শুভ-ফারিয়ার ‘প্রেমী ও প্রেমী’র ট্রেলার প্রকাশ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:২৮
আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমা। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু।
 
সিনেমাটির অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। ৩ মিনিট ২৩ সেকেন্ডের এই ট্রেলারে দেখা গেছে নান্দনিক লোকেশন, শুভ-ফারিয়ার রোমান্স, বিরহ আর বিনোদনধর্মী ডায়ালগ।
 
সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। উল্লেখ্য, সম্প্রতি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। 
 
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।  এতে শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।
 
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। যদিও ট্রেলারটি গতকাল মুক্তি পেয়েছে, এরআগে নির্মাতা রাজু গত ১৯ ডিসেম্বর ‘প্রেমী ও প্রেমী’র ট্রেলার মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
ইত্তেফাক/এমএআর