অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই মুহূর্তে নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে ব্যস্ত তিনি। পছন্দমতো ভালো বিজ্ঞাপনে কাজের সুযোগ পেলে দেখা যায় তিশাকে।
নতুন খবর হলো, একটি ফেব্রিক্স কোম্পানির নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন তিশার স্বামী- নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন বিজ্ঞাপনটির বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ খবর জানালেন এ অভিনেত্রী।
বছর দুই আগে ‘সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন’ শ্লোগানের একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিশা। যেটি নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী।
১৯ জানুয়ারি ফেসবুকে নির্মাতা ফারুকীকে উল্লেখ করে তিশা লিখেন, ‘এই ভদ্রলোকের সাথে বিজ্ঞাপন করতে যাচ্ছি অনেক দিন পর । ভালো কিছু হতে পারে। আপডেট আসবে ধীরে’।
উল্লেখ্য, তিশা ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান অভিনীত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
ইত্তেফাক/এমএআর
