রাত ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’। রচনা ও পরিচালনায় মোহন খান।
প্রতিদিন নিয়ম করে সমূদ্র সৈকতে দুই বেলা জগিং করেন চৌধুরী সাহেব। তারপরে সৈকতে বসেন ভূড়িভোজের জন্য। তার সংগে থাকে সব সময় দুই ব্যাক্তিগত সহকারী নিশা ও পুলক। এরা দু’জন তাদের বসের বিচিত্র সব খেয়াল মেটাতে সব সময়ই ব্যস্ত থাকে। এভাবে নাটকটির গল্প এগিয়েছে।
অভিনয়ে রয়েছেন শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
