শিকাগোতে গুলিবিদ্ধ ৭

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯

যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্থানীয় সময় বিকাল থেকে রাত ১১টা  পর্যন্ত গোলাগুলির ঘটনায় ৭ জন আহত হয়েছে। খবর শিকাগো ট্রিবিউন।
 

পুলিশের সূত্র ধরে পত্রিকাটি জানিয়েছে, বিকালে সাউথ ড্রেক্সেল অ্যাভিনিউয়ের ৮১০০ ব্লকে বিকালে প্রথম গুলির ঘটনাটি ঘটে। লাল রঙের একটি এসইউভিতে থাকা এক ব্যক্তি গুলি করে এক পথচারীকে। পথচারীর পায়ে গুলি লাগে। তাকে পার্শ্বর্তী স্ট্রগার হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাল ৫.৪০ এ দক্ষিণ সাক্রামান্তো বুলেভার্ডে আরো একজন গুলিবিদ্ধ হয়।


স্থানীয় সময় রাত ৯.০৫ তে সাউথ অস্টিনে ৩ ব‌্যক্তি গুলিতে আহত হয়। তারা সেখানে ওয়েস্ট কংগ্রেসের পার্কওয়েতে দাঁড়ানো ছিল। এ অবস্থায় তাদের ওপর হঠাৎ গুলিবর্ষণ করে এক আততায়ী। আহতদের বয়স ২৭, ২৫ এবং ২২ বছর। তাদের স্থানীয় লয়োলা মেডিক্যাল ইউনিভার্সিটিতে চিকিৎসা দেওয়া হয়।
 

এছাড়া বিকালে ও রাতে আরো ৩ জন গুলিবিদ্ধ হয়।
 

ইত্তেফাক/এএন