মালদ্বীপের নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তিনি ভরাডুবি থেকে দেশকে রক্ষা করতে চান।
নাশিদ ২০০৮ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম মালদ্বীপের প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের অভিযোগে মালদ্বীপে সাজা হওয়ার পর তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি বলেন, 'তার এই সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।'
উতাহ-এ সুদানি চলচ্চিত্র উৎসব পরিদর্শনকালে ৪৯ বছর বয়সী এ নেতা বলেন, 'কোন ধরনের ঝুঁকি ছাড়া আমি দেশে ফিরতে পারবো এমনটা মনে করি না। এরকম সময় কখনও আসবে বলেও মনে হয় না।' তিনি বলেন, 'আমার মনে হয় দেশের স্বার্থে আমার এ ঝুঁকি নেয়া উচিত।' -বাসস।
ইত্তেফাক/এসএস
