অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ষষ্ঠ বাছাই স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভা।
তৃতীয় রাউন্ডে স্বদেশী অবাছাই নিকোল গিবসের মুখোমুখি হন সেরেনা। শুরু থেকে নিজের সেরাটাই খেলেন তিনি। ফলে ৬-১ ও ৬-৩ গেমে জয় দিয়ে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতেন সেরেনা।
তৃতীয় রাউন্ডে সেরেনা জয় পেলেও, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন চিবুলকোভা। ৩০তম বাছাই রাশিয়ার একাতেরিনা মাকারোভার কাছে ৬-২, ৬-৭ (৩/৭) ও ৬-৩ গেমে হারেন চিবুলকোভা।
ইত্তেফাক/এসএস
