চার ঘণ্টা ছয় মিনিট লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন নবম বাছাই স্পেনের রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে নাদাল ৩-২ সেটে হারিয়েছেন ২৪তম বাছাই জার্মানির আলেক্সজান্দার জেভরাভকে।
অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের পারফরমেন্স মোটেও ভালো নয়। এখন পর্যন্ত মাত্র এবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন তিনি। তাও ২০০৯ সালে। তাই শিরোপা না পাওয়ার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন নাদাল।
তবে এজন্য বেশ কাঠ-খড় পুড়াতে হলো নাদালকে। চার ঘণ্টা ছয় মিনিট লড়াইয়ের পর তৃতীয় রাউন্ডে জেভরাভকে ৬-৪, ৩-৬, ৭-৬ (৭/৫), ৩-৬ ও ২-৬ গেমে হারিয়েছেন নাদাল।
ইত্তেফাক/এসএস/ইউবি
