‘কাউন্সেলিং ও মোটিভেশনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই’

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২০:৩৭
আইন প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠা নয়, কাউন্সেলিং ও মোটিভেশনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
 
শনিবার দুপুর ১২টার দিকে কমলাপুর রেলস্টেশনে ঢাকা এফএম আয়োজিত পথশিশু ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ কথা জানান।
 
প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, প্রধানমন্ত্রী ভিশন-২০৪১ সমৃদ্ধ বাংলাদেশ ঘোষণা করেছেন। আমরা এই লক্ষ্যে এগিয়ে যাবো। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে সবসময় আছে, থাকবে। গত সপ্তাহে ঢাকা মহানগরীতে ৮টি জায়গায় নিজস্ব অর্থায়নে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডিএমপি। এটি আমাদের নাগরিক দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেম। এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসা।
 
তিনি আরও বলেন, আমরা এদেশের এ মাটির সন্তান। কেউ বড় না; কেউ ছোটও না । সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য। এই ব্রত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের প্রত্যাশা আগামীতে আমরা আরও অনেক ভালো কাজ করবো। 
 
ইত্তেফাক/এমআই/ইউবি