বালতি ভর্তি সোনা চুরির অভিযোগে ইকুয়েডরে আটক একজন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০২:২৪

নিউইয়র্ক খেকে ৩৬ কেজি সোনার পাত ভর্তি বালতি চুরির অভিযোগে ইকুয়েডরে আটক হয়েছেন এক ব্যক্তি। আটক হওয়া ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি চুরির সময় মার্কিস যুক্তরাষ্ট্রেই ছিলেন না।


চুরি যাওয়া সোনার বাজারমূল্য ১৬ লাখ ডলারের কাছাকাছি। চুরি যাওয়া সোনা এখনো উদ্ধার হয়নি। সেই সোনা চুরির অভিযোগে জুলিতো নিভেলো নামের ওই ব্যক্তি ইকুয়েডরের পশ্চিমাঞ্চল থেকে আটক হয়েছেন। এর আগে গত বছরের চাঞ্চল্যকর এই চুরির ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোড়ন তুলে। বিবিসি।

 

ইত্তেফাক/এসএসএ