ভক্তদের ভালবাসা-কিছু কাজ মাঝে মাঝে তারকা শিল্পীদের অবাক করে দেয়। এবার এমন ঘটনা ঘটলো মাঝ বয়সী জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে।
ভারতের উত্তরাখন্ডের হরিদ্বার থেকে ১ হাজার ৬১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রিয় নায়ক অক্ষয়কে দেখতে মুম্বাই পর্যন্ত সাইকেলে এতদূরের পথ পাড়ি দিয়েছেন একজন ভক্ত।
এমন ভালবাসায় দারুণ খুশি অক্ষয়। ভক্তের এমন কান্ডের খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
অক্ষয় হরিদ্বার থেকে আসা সেই ভক্তের সঙ্গে ছবি তোলেন। আর তা ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই ব্যক্তি হরিদ্বার থেকে আমার সঙ্গে দেখার করার জন্য সাইকেলে করে এসেছে। কিন্তু এটা করার উৎসাহ দেওয়া যায় না। সব ভক্তকে ভালোবাসা জানাই। কিন্তু দয়া করে এমন কাজ করবেন না।
উল্লেখ্য, চলতি বছর অক্ষয়ের ‘জলি এল এল বি টু’ ও ‘টু পয়েন্ট জিরো’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ইত্তেফাক/এমএআর
