চলচ্চিত্রে এখন নিয়মিত খবরে আছেন নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক চলচ্চিত্র করে যাচ্ছেন। মাঝে জিতের বিপরীতে ‘বাদশা’ ছবির পর অনেকদিন আলোচনার বাইরে থাকলেও নতুন বছরে তার প্রথম ছবি নিয়ে আবারো আলোচনায় ফিরেছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে তার এ বছরের প্রথম চলচ্চিত্র।
‘প্রেমী ও প্রেমী’। যেখানে তার বিপরীতে দেখা যাবে আরিফিন শুভকে। তাদের এই নতুন জুটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এরইমধ্যে বেশ জমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচারণা উল্লেখ করার মতো। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘চলচ্চিত্র মুক্তির আগের খুব বেশিকিছু বলবো না। দর্শকরা খুব ভালো একটি ছবি পেতে যাচ্ছেন। আমাদের চলচ্চিত্রের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। আমি চলচ্চিত্রের অবস্থা নিয়েও বেশ আশাবাদী।’
নতুন বছরে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ফারিয়া আরো বলেন, ‘চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার নিয়ে আমি সচেতন। গত্বাঁধা ছবি করতে চাই না। তাই ভালো ছবির অপেক্ষায় থাকি। যদিও এখন ভালো গল্পের পরিমাণ বাড়ছে। তবে চ্যালেঞ্জ নিয়ে ক্যারিয়ারে এগুচ্ছি।’
ইত্তেফাক/এমএআর
