সাজু-কুসুমের ‘আস্থা’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১১:২৬
বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে রবিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আস্থা’। 
 
নাটকটি সপ্তাহের শনি ও রবিবার প্রচারিত হচ্ছে।
 
সায়না ও আয়ানের বিয়ে হয়েছে তিন বছর। চাকুরীর সুবাদে থাকেন চট্রগ্রামে। সায়নার দিন কাটে সারাদিন বাসায় একা একা। আর আয়ান থাকে অফিসে। হঠাৎ একদিন ঢাকায় বদলি হয়ে যায় আয়ানের। সায়না চায় আয়ান তার বাবা-মা, ভাই-বোনদের সাথে থেকে সংসারটা করলে ভালো হবে। কিন্তু আয়ান সেটা চায় না। 
 
এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটি নির্মাণ করা হয়েছে।
 
অভিনয় করেছেন আল মনসুর, সাজু খাদেম, কুসুম শিকদার, উর্মিলা শ্রাবন্তী কর, সাবিলা নুর, ইরফান সাজ্জাদ, শ্যামল মওলা, শামীমা নাজনীন, তানসুভা তিশা, নুসরাত ডায়না, আবদুল্লাহ রানা, খালেকুজ্জামান, অপু প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর