আসছেন দিয়া মির্জা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১১:৩৭
এক সময়ের জনপ্রিয় দিয়া মির্জা, এরপর তাকে প্রযোজক হিসেবেও দেখা গেছে। অভিনয়ে দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন এ অভিনেত্রী।
 
এবার রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক একটি ছবিতে দেখা যাবে তাকে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। 
 
দিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির অন্য কলা-কুশলীদের কেক কাঁটার ছবি শেয়ার করেন।
 
দিয়া লিখেছেন, পৃথিবীর সবচেয়ে সুখের স্থান রাজকুমার হিরানির ফিল্ম সেট। ছবির প্রথম শট নেয়ার পর টুইট করেছেন পরিচালক হিরানিও।
 
কাহিনী লিখেছেন অভিজিত যোশি, সঞ্জয় দত্তের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে।  
 
 
ইত্তেফাক/এমএআর