সাবেক মিস ইউনিভার্স এবার বিচারকের আসনে

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৩৪
সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ২৩ বছর পর আবার চেনা মঞ্চে ফিরছেন, তবে প্রতিযোগী হিসেবে না। বসবেন বিচারকের আসনে।
 
২০১৭’র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে খুশি সুস্মিতা সেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা জানালেন সুস্মিতা নিজেই।
 
পোস্টে লিখেছেন, যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড। ৩০শে জানুয়ারি চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হবে। ওইদিন এই আসরে বিচারকের আসনে সুস্মিতার উপস্থিত থাকবেন। 
 
১৯৯৪-এ ফিলিপিনসের ম্যানিলায় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়। হিন্দুস্তান টাইমস। 
 
ইত্তেফাক/এমএআর