‘শর্ট এন্ড ক্লিন’ উৎসবে সেরা ‘জার্নি বাই ডাস্ট’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৩৯
শর্ট এন্ড ক্লিন শর্টফিল্ম উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে লাস্ট বেঞ্চ টিমের ‘জার্নি বাই ডাস্ট’। ‘নাগরিক উন্মুক্ত পরিসরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডাস্টবিন ব্যবহার নিয়ে পরিবর্তন চাই’র আয়োজনে এই শর্টফিল্ম প্রতিযোগিতা হয়।
 
শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। গত শুক্রবার রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট এলাকার ‘পথিক বিরতি’তে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরন করা হয় সেখানে। 
 
নির্ধারিত বিষয়ের উপর শর্টফিল্মের সময় ছিল সর্বোচ্চ ৩ মিনিট। জুরি বোর্ডের সদস্য হিসেবে ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, কাটুর্নিস্ট রফিকুন নবী, পরিচালক মসিহউদ্দিন শাকের, অভিনেতা ও পরিচালক আবুল হায়াত, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
 
প্রতিযোগিতায় অংশ নেয়া ছবিগুলো যাচাই বাছাই শেষে সেরা পুরস্কারের খেতাব জিতে ২ মিনিট ৪৭ সেকেন্ডের নির্বাক চলচ্চিত্র ‘জার্নি বাই ডাস্ট’।
 
ইত্তেফাক/এমএআর