নায়করাজের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:৩৪
 
আগামীকাল ২৩ জানুয়ারি, কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজ রাজ্জাকের জন্মদিন। ৭৫ শেষ করে আগামীকাল  ৭৬ বছরে বয়সে পা রাখছেন এই প্রখ্যাত অভিনেতা।
 
নায়করাজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই ২৩ জানুয়ারি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে বেলা ১২ টা ৩০ মিনিটে নায়করাজের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘তারকাকথন সরাসরি’, অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা। 
 
দুপুর ১ টা ৫ মিনিটে রাজ্জাক অভিনীত ছবির গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’, পরিচালনায় এস আরমান। 
 
বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র ‘পিতার আসন’। 
 
পরিচালনা এফ আই মানিক। অভিনয়ে রাজ্জাক, সুচরিতা, আমিন খান, অপু, শাকিব খান, নিপুন, আলীরাজ, আদিল, সুব্রত, মর্জিনা, নাসরিন, ডন, কাজী হায়াৎ, ডিপজল, শিশুশিল্পী সান প্রমুখ। 
 
সন্ধ্যা ৬টায় প্রচার হবে রাজ্জাকের অংশগ্রহণে ‘আমার ছবি’র বিশেষ পর্ব, উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী।
 
ইত্তেফাক/এমএআর