যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশ তম প্রেসিডেন্ট হিসেবে বহুল আলোচিত এবং বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প শপথের পর পরই সর্ব প্রথম টেলিফোনে অভিনন্দন জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথে সারা বিশ্বের বড় বড় শহরগুলোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়। কানাডার বিভিন্ন শহরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ দেখা যায়।
ছুটির দিন শনিবার টরেন্টোর ডাউন টাউনে উইমেন রাইট মার্চে স্থান পায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। তাতে অংশগ্রহণকারীরা ট্রাম্প বিরোধী পোষ্টার নিয়ে স্লোগান দেয়। সিবিসিতে মন্ট্রিয়ালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তারা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ইজ আ এন্টি ফিমেল পারসোন, ...আ'ম আ ফেমিনিস্ট।'
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সমাবেশ হয় ওয়াশিংটনের হোয়াইট হাউজের কাছেই। যেখানে পাঁচ লক্ষাধিক মানুষ অংশ নেয়। শুক্রবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যার চেয়ে তা কয়েকগুণ বেশি ছিল বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
ইত্তেফাক/আরএ
