জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’ শিরোনামের সিনেমায় সায়মনের বিপরীতে অভিনয় করছেন নবাগতা নায়িকা মানসী প্রকৃতি।
১৮ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হয়েছে। আসাদু্জ্জামান বাবলুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। শ্যুটিংস্পট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার দিয়েছেন নায়ক সায়মন।
‘দামি কষ্টিপাথর উদ্ধার করে সরকারের কাছে হস্তান্তর করায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে পুলিশ অফিসার আবির ও ফটো সাংবাদিক আঁচলকে সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক-মেয়র আবুল হোসেন মজুমদার।’ কথাগুলো বাস্তব ঘটনার না, এটি ‘জল শ্যাওলা’র শ্যুটিংস্পটের দৃশ্য।
সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে সাইমন সাদিক ও ফটো সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন প্রকৃতি।
আরো অভিনয় করছেন মাসুম রেজা, রেহেনা জলি, ফারুক মজুমদার, রিপন খান, সীমান্ত, তানিশা, তানভীর প্রমুখ।সংগীত পরিচালনা করছেন আনোয়ার সিকদার টিটন।
ইত্তেফাক/এমএআর
