নারায়নগঞ্জের সাতখুনের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত নূর হোসেন ও আলী মাহমুদ এবং জামিনে থাকা নূর হোসেনের ভাই নুরুদ্দিন, ভাতিজা নাসিকের কাউন্সিলর শাহজালাল বাদল ও সহযোগী বুলবুল ওরফে টুন্ডা বুলবুলকে গতকাল রবিবার নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে হজির করা হয়েছে।
বিচারক কামরুন নাহারের আদালতে চাঁদাবাজি ও মাদক মামলায় সাক্ষী গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫জন সাক্ষীর মধ্যে চাঁদাবাজির মামলায় জসিম নামের একজন মিথ্যা সাক্ষী দিতে এলে আদালত তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য চিফ জুডিশিয়াল আদালতকে র্নিদেশ দেন। অতিরিক্ত পিপি জাসমিন আহম্মদ জানান, মিথ্যা সাক্ষী দেয়ার অপরাধে জসিম নামের একজনকে আটক করে তার বিরুদ্ধে আদালত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। মামলার পরর্বতী সাক্ষ্য গ্রহণ ৪এপ্রিল।
কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। নূর হোসেনের বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএন
