চাপের মুখে গাম্বিয়া ছাড়ছেন সাবেক প্রেসিডেন্ট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩
গাম্বিয়ায় নির্বাচনে হেরে প্রেসিডেন্টের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো নিয়ে টালবাহনা করায় বিক্ষোখের মুখে পড়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে। আর প্রতিবাদের মুখে দেশছাড়তে বাধ্য হলেন তিনি।
 
বৃহস্পতিবার ইয়াহিয়ার ক্ষমতার সময়সীমা শেষ হলেও ইয়াহিয়া ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছিলেন না। ফলে গত শুক্রবার দুপুরের মধ্যে ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে চূড়ান্ত আল্টিমেটামও দেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতারা।
 
এরই মধ্যে পাশের দেশ তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনেগাল থেকে সৈন্যও পাঠায় গাম্বিয়ায়। এমন উত্তেজনাকর পরিস্থিতি দেশ ছাড়লেন ইয়াহিয়া। 
 
এর আগে বৃহস্পতিবার শপথ নেন নবর্নিবাচিত প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো। বর্তমানে তিনি সেনেগালে রয়েছেন। খুব শিগগির তিনি গাম্বিয়ায় ফিরে প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমএইচ