সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টায় চৌরঙ্গী পাম্পের পাশে চায়ের দোকানের সাথে একটি তোষকে মোড়ানো বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তোষকের ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, তাকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
ইত্তেফাক/আরকেজি
