শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর গ্রামে বাদশা গাজীর ছেলে খোরশেদ আলমের দেড় বিঘা জমির ১৫০টি পেয়ারা, ২০টি মালটা ও ৯টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
খোরশেদ জানান, এক বছর আগে তার জমিতে লাগানো পেয়ারা, মালটা ও আমের চারা গাছগুলো রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে। এর ১৫ দিন আগেও তার ৭ বিঘা জমির ১৪ শ পেয়ারা গাছ একইভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএন/ইউবি
